বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ষড়যন্ত্র করে দেশে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করা হয়েছিল: চিফ হুইপ

ষড়যন্ত্র করে দেশে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করা হয়েছিল: চিফ হুইপ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি। বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, একটি মহল সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পরিকল্পিতভাবে এই সংকট তৈরি করেছিল।

বক্তব্যে চিফ হুইপ উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উপকূলভিত্তিক উন্নয়ন জোরদার করতে আলাদা ‘উপকূল বিষয়ক মন্ত্রণালয়’ গঠন এখন সময়ের দাবি। এটি সম্ভব হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।

উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি আরও জানান, দুর্নীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে। এছাড়া অপসংবাদিকতা ও অপতথ্য রোধে সংশ্লিষ্টরা তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com