রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

লিভার সুস্থ রাখতে যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি

লিভার সুস্থ রাখতে যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আমাদের শরীরে আমরা যা কিছু গ্রহণ করি—তা খাবার, পানীয়, শ্বাস বা ত্বকের মাধ্যমেই হোক না কেন—সবকিছুই পরিশ্রুত হয় লিভারের মাধ্যমে। তাই শরীরকে সুস্থ রাখতে লিভারের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আজ থেকেই জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে আপনি আপনার লিভারকে সুরক্ষিত রাখতে পারেন।

করণীয় অভ্যাসসমূহ:

টিকা নিন: লিভারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে হেপাটাইটিস এ এবং বি-এর ভ্যাকসিন নিন।

নেশা বর্জন করুন: অ্যালকোহল পান ও ধূমপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন, কারণ এগুলো লিভারের মারাত্মক ক্ষতি করে।

ওষুধে সতর্কতা: চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ ওষুধ, ভিটামিন সাপ্লিমেন্ট বা অতিরিক্ত প্যারাসিটামলজাতীয় ওষুধ খাবেন না।

রাসায়নিক থেকে সাবধান: রং, থিনার, আঠা বা নেইলপলিশ রিমুভারের মতো বিষাক্ত রাসায়নিকের ধোঁয়া শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে লিভারের ক্ষতি হয়।

খাদ্যাভ্যাসে পরিবর্তন:

সবুজ সবজি: ফলমূল, চর্বিহীন মাংসের পাশাপাশি বাঁধাকপি, ব্রকোলি ও ফুলকপির মতো ক্রুসিফেরাস সবজি খান, যা লিভারকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে।

চিনি ও চর্বি নিয়ন্ত্রণ: অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয়, প্যাকেটজাত স্ন্যাকস এবং চর্বিযুক্ত বা তেলে ভাজা খাবার খাওয়া সীমিত করুন।

সামুদ্রিক খাবারে সতর্কতা: কাঁচা বা আধা-সেদ্ধ ঝিনুকজাতীয় সামুদ্রিক খাবার এড়িয়ে চলুন, এতে থাকা ব্যাকটেরিয়া লিভারের ক্ষতি করতে পারে।

ছত্রাকমুক্ত খাবার: বাদাম, ভুট্টা বা মিলেটজাতীয় খাবার স্যাঁতসেঁতে পরিবেশে রাখলে ‘অ্যাফ্লাটক্সিন’ নামক ছত্রাক তৈরি হয়, যা লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com