শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গত রোববার (১৭ মে) রাতে মক্কা-মদিনার দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে জানানো হয়, চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৬ মে সৌদিতে পবিত্র আরাফাত দিবস এবং এর পরদিন ২৭ মে কোরবানির ঈদ উদযাপিত হবে। সাধারণত সৌদির একদিন পর বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হয়। সেই হিসেবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা দ্রুত স্থানীয় প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।