বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

আমি আমার আগের সিনেমা দেখি না: ইমরান হাশমি

আমি আমার আগের সিনেমা দেখি না: ইমরান হাশমি

 

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বলিউডের ‘সিরিয়াল কিসার’খ্যাত তারকা অভিনেতা ইমরান হাশমি। একসময় পর্দায় বিতর্ক আর ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আলোচনায় থাকলেও, সেই খোলস ভেঙে এখন তিনি একজন পরিণত ও চরিত্রনির্ভর অভিনেতা। বলিউডের গণ্ডি পেরিয়ে কাজ করছেন দক্ষিণী সিনেমাতেও। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রূপান্তর এবং অভিনয় দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

ইমরান হাশমি জানান, অভিনেতা হিসেবে নিজেকে স্বাচ্ছন্দ্যের জায়গা (কমফোর্ট জোন) থেকে বের করে আনা অত্যন্ত জরুরি। তা না হলে শিল্পী হিসেবে বিকাশ সম্ভব নয়। নতুন কিছু করার ক্ষেত্রে ভয় বা অস্বস্তি থাকলেও, নিজের ওপর সন্দেহ না করে সাহসী হওয়ার পরামর্শ দেন তিনি।

নিজের সিনেমা দেখার অভ্যাস নেই জানিয়ে ইমরান হাশমি বলেন, “সম্প্রতি কাজের প্রয়োজনে ‘আওয়ারাপান’ সিনেমাটি ছয়-সাতবার দেখেছি, কারণ এর দ্বিতীয় পার্টের শুটিং করতে হচ্ছে। চরিত্রটির ভেতরের আগুনটা বোঝা জরুরি ছিল।” দীর্ঘ বিরতি পর নিজের সিনেমার গান শুনে তিনি আবেগপ্রবণ ও নস্টালজিক হয়ে পড়েছিলেন বলেও জানান। অভিনেতা হিসেবে সত্যিকারের বিকাশের জন্য নিয়মিত নতুন ঘরানার কাজ অন্বেষণ করাকে একমাত্র উপায় বলে মনে করেন তিনি।

ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’, যেখানে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তার হাতে রয়েছে বলিউডের ‘আওয়ারাপান টু’ এবং তেলেগু ভাষার ‘জিটু’ সিনেমার কাজ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com