বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সরকারের হাতে ‘গোলামির জিঞ্জির’ পড়েছে: নাসিরুদ্দিন পাটোয়ারী

সরকারের হাতে ‘গোলামির জিঞ্জির’ পড়েছে: নাসিরুদ্দিন পাটোয়ারী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লালমনিরহাট: রাজনীতি যার যার, কিন্তু বাংলাদেশ সবার। সীমান্তের মানুষের সুরক্ষায় কোনো আপোষ নেই, বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। সোমবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর হাতে ‘গোলামির জিঞ্জির’ পড়ে গেছে। সরকার যদি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী হয়, তবে তাদের মেরুদণ্ড সোজা করতে হবে। সীমান্ত সংকটের পেছনে সরকারের কিছু পক্ষের দুর্বলতা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্তে আমাদের বীরত্ব প্রমাণ করেছে যে সঠিক নেতৃত্ব থাকলে কোনো বিদেশি শক্তি টেক্কা দিতে পারবে না।

তিনি আরও অভিযোগ করেন, ভারত পরিকল্পিতভাবে ফেনসিডিল ও ইয়াবা ছড়িয়ে বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করতে চাইছে এবং আমাদের অর্থনীতি ও রাজনীতিতে হস্তক্ষেপ করছে। একই সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা এবং স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সমালোচনা করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রশংসা করে নাসিরুদ্দিন বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি অত্যন্ত শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করব।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ, নেতা রকি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com