রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার

ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। এখন তারা যদি সামনে শট দিতে গিয়ে ভুল করে পেছনের দিকে শট দেয়, তাহলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে।” শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠিতে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির অবস্থান নিয়ে সমালোচনা:

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে রয়েছে এবং সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট। আগে তারা সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বললেও, এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। বিএনপির গলার কাঁটা এমন জায়গায় আটকে গেছে যা তারা গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার:

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুশাসন ও ন্যায়বিচার এখনো নিশ্চিত হয়নি; দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর শাস্তির আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া পিএসসির চেয়ারম্যান নিয়োগে দলীয়করণের ঝুঁকি এড়াতে এবং নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগে প্রকৃত সংস্কার আনার তাগিদ দেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com