বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
বিশ্বকাপ শুরুর ১৮ দিন আগে বড় ধাক্কা! চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

বিশ্বকাপ শুরুর ১৮ দিন আগে বড় ধাক্কা! চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

বিশ্বকাপ শুরুর ১৮ দিন আগে বড় ধাক্কা! চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে এমএলএসের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৭৩তম মিনিটে একটি ফ্রি-কিক নেওয়ার পর হঠাৎ পায়ের পেছনের অংশে চোট পান ৩৮ বছর বয়সী মেসি। এরপর তিনি নিজেই বদলি চেয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। মায়ামি কর্তৃপক্ষ এখনো চোটের গভীরতা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট করে দুর্দান্ত ছন্দে থাকা মেসির আগামী ১ জুন আর্জেন্টিনার প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ফিফার নিয়ম অনুযায়ী ২ জুনের মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে কোচ লিওনেল স্কালোনিকে, যিনি আগামী ২৮ থেকে ৩০ মে’র মধ্যে দল ঘোষণা করবেন। শতভাগ ফিট না হয়ে বিশ্বকাপে না খেলার ইঙ্গিত মেসি আগেই দিয়েছিলেন, তাই এই চোট আর্জেন্টিনা শিবিরের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com