সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সারাদেশে হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৪

সারাদেশে হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৪

সারাদেশে হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৪

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সারাদেশে আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ জন।

আজ সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৭ শিশুর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গেছে এবং ৪৫৮ জন মারা গেছে উপসর্গ নিয়ে।

এই আড়াই মাসে দেশে মোট নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ শিশু এবং উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪ হাজার ৯৪০ জন। পরিসংখ্যান বলছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ২৩১ শিশুর মৃত্যু এবং ৩৬ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com