বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পবিত্র ঈদুল আজহা আর মাত্র একদিন বাকি। ঈদ যতই ঘনিয়ে আসছে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন থেকে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা এবং ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন থেকে ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর দু’পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুই পাশে দুটি করে আলাদা বুথের ব্যবস্থা রাখা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com