বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
মাঠ ছাড়লেন অস্বস্তি নিয়ে, বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট কতটা গুরুতর?

মাঠ ছাড়লেন অস্বস্তি নিয়ে, বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট কতটা গুরুতর?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপের ঠিক আগে অন্য দলগুলো যখন ফুরফুরে মেজাজে, তখন আর্জেন্টাইন শিবিরে বড় ধাক্কা। সোমবার (২৬ মে) মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬–৪ গোলে জয়ের ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ম্যাচের ৭৩তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পর বাঁ উরুর পেশি চেপে ধরেন তিনি এবং পরে বদলি হিসেবে মাঠ ছাড়েন।

আর্জেন্টাইন জাদুকরের চোট নিয়ে শুরুতে আতঙ্ক ছড়ালেও ২৪ ঘণ্টা পর স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, মেসির চোট গুরুতর কিছু নয়; বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তার মাঠে ফেরা নির্ভর করবে চিকিৎসাগত অগ্রগতির ওপর। আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির এবং আশা করা হচ্ছে ৭ জুন হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই তাকে পাওয়া যাবে। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ দল এখনও ঘোষণা না হলেও সেখানে মেসির থাকা নিশ্চিত।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com