রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অন্তর্বর্তী সরকার পরিচালনায় কোনো ‘কিচেন কেবিনেটে’র সদস্য ছিলেন না বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

সম্প্রতি এম তৌহিদ হোসেন দাবি করেন, প্রতি মঙ্গলবার যমুনায় অন্তর্বর্তী সরকারের একটি ‘কিচেন কেবিনেট’ বৈঠক হতো। এরপরই রাজনৈতিক মহলে আসিফ মাহমুদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন।

একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনাতেও নিজের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানান তিনি। আসিফ মাহমুদ দাবি করেন, এই চুক্তির বিষয়ে এনসিপির সাথে কোনো আলোচনা করা হয়নি। বরং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপাচ্ছেন। এই চুক্তি মূলত তারেক রহমান করিয়েছেন।

তিনি আরও যোগ করেন, এই চুক্তির কোনো কিছু সংশোধন বা বাতিল করতে চাইলে বিএনপি তা করতে পারে। বিশ্বের অনেক দেশই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বাতিল করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com