শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্ববাজারে এবার স্বর্ণের দামে বড় পতন বর্ষার শুরুতেই ডেঙ্গুর চরম উদ্বেগ: উচ্চঝুঁকিতে ঢাকাসহ ৪ জেলা, দেশজুড়ে র‍্যালির ডাক দেশের ৩ চ্যানেলে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ গরম থেকে মিলবে মুক্তি, কমবে তাপমাত্রা! আবহাওয়ার পূর্বাভাসে বড় সুখবর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ‘এসবি পরিবহন’, উদ্ধার কাজ চলছে ইতিহাস বদলানোর মহালড়াই: কার হাতে উঠবে বিশ্বকাপের গোল্ডেন বুট? প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ঢাকাসহ সব মহানগরীতে জামায়াতের বিক্ষোভ! হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
শিশু রামিসা হত্যা মামলা: রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই, সর্বোচ্চ সাজার দাবি!

শিশু রামিসা হত্যা মামলা: রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই, সর্বোচ্চ সাজার দাবি!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলার রায়ের তারিখ আজই ঘোষণা হতে পারে। আজ বৃহস্পতিবার সকালে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। যুক্তিতর্ক শেষেই রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করবেন বলে জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার, আত্মপক্ষ সমর্থনে শুনানিতে নিজের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান প্রধান আসামি সোহেল রানা। তবে সে সময় তিনি তার স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ দাবি করেন। অন্যদিকে স্বপ্নাও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, আসামিদের এ ধরনের বক্তব্য বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি অপকৌশল মাত্র।

আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্ল্যাহ জানান, নিজেদের নির্দোষ প্রমাণে তারা নতুন করে কোনো সাফাই সাক্ষী হাজির করবেন না।

ঘটনার প্রেক্ষাপট:

গত ১৯ মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর মূল আসামি সোহেল রানা পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ মাত্র ৫ দিনের মাথায় (২৪ মে) এই মামলার চার্জশিট আদালতে দাখিল করে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com