রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ‘এসবি পরিবহন’, উদ্ধার কাজ চলছে

ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ‘এসবি পরিবহন’, উদ্ধার কাজ চলছে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে ‘এসবি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, পন্টুনে যাত্রী ওঠানামার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে দুর্ঘটনার আগেই যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতিমধ্যে বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই ডুবে যাওয়া বাসটি উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বর্তমানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ এই দৌলতদিয়া ঘাটেই ফেরিতে ওঠার সময় আরেকটি বাস পদ্মায় পড়ে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com