বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
দেশের ৩ চ্যানেলে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

দেশের ৩ চ্যানেলে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে টেলিভিশন সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সব শঙ্কা অবশেষে কেটে গেছে। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে যৌথভাবে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের তিন টেলিভিশন চ্যানেল।

এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে বেসরকারি নিউজ চ্যানেল সময় টেলিভিশন, স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি-তে। এই তিনটি চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সরাসরি এই স্বত্ব কিনেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনলেও স্থানীয় বাজারে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায়। ফলে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে খেলা দেখানো নিয়ে বড় জটিলতা তৈরি হয়।

এই সংকট নিরসনে যৌথভাবে বড় ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তারা বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করে ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেন। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির কোনো আর্থিক খরচ থাকছে না; সম্প্রচারের সম্পূর্ণ ব্যয় স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com