শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

হাম উপসর্গে ৮৮ দিনে মমেক হাসপাতালে ৫০ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৮৮ দিনে মমেক হাসপাতালে ৫০ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ জুন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় ৫০টি শিশুর মৃত্যু হলো।

মঙ্গলবার (৯ জুন) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ মাস বয়সী মেয়ে শিশুটির বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। গত ২ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি হামের পাশাপাশি মারাত্মক নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৯টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মমেক হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৬২ জন শিশু এখানে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯১২ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com