রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরানের সঙ্গে আজ চুক্তি সই হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে আজ চুক্তি সই হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মার্কিন যুক্তরাষ্ট ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত একটি সমঝোতা চুক্তি সই হওয়া নিয়ে দুই দেশের পক্ষ থেকে ভিন্ন বার্তা পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আজ রবিবারই (১৪ জুন, ২০২৬) এই চুক্তি সই হবে। অন্যদিকে চুক্তি সইয়ের সুনির্দিষ্ট সময় নিয়ে সংশয় প্রকাশ করেছে ইরান। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, চুক্তিটি সই হওয়ার পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই চুক্তির আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, প্রণালিটি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান আর পারমাণবিক অস্ত্র চায় না এবং তারা তা অর্জনও করবে না। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে, তারা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রবিবারই চুক্তি সইয়ের বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এখনই সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না, তবে আগামী কয়েক দিনের মধ্যে তা হওয়ার সম্ভাবনা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com