রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, রক্তে ভাসল দুই মুসল্লি!

খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, রক্তে ভাসল দুই মুসল্লি!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

খুলনা: খুলনায় মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৪ জুন, ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং মুসল্লি আলম মন্ডল (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ চলাকালীন কয়েকজন সন্ত্রাসী মসজিদে ঢুকে লোকমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে, আলম মন্ডলের মাথা, গলা ও হাতে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com