সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া
হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল

হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে সোমবার (১৫ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত তিন মাসে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জন এবং নিশ্চিত হামে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন মাসে উপসর্গজনিত হামে মোট ৫৬৩ জন এবং ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হামে ৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে। চিকিৎসকরা শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া এবং লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com