সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর

নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। আর এমনটি হলে তাকে ‘লাঠি ও পাথর দিয়ে’ ক্ষমতা থেকে বিতাড়নের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৪ জুন) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বারাক এই মন্তব্য করেন।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বারাক দাবি করেন, নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান চালিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন, যাতে হিজবুল্লাহ ও ইরান পাল্টা হামলা চালায় এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি থাকা নেতানিয়াহু নিজের বিচার এড়াতে ‘অন্তহীন যুদ্ধ’ চান বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি এবং লেবানন ইস্যুতে অগ্রগতির সম্ভাবনা আটকে দেওয়ার জন্যও তিনি নেতানিয়াহুকে দায়ী করেন।

এদিকে এহুদ বারাকের এই মন্তব্যের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির আইনপ্রণেতা বোয়াজ বিসমুথ এই বক্তব্যকে সহিংসতার উসকানি আখ্যা দিয়ে বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com