শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

৫ম রাতেও চলছে স্বজনদের খোঁজ; ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৫০

৫ম রাতেও চলছে স্বজনদের খোঁজ; ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৫০

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ১১ বছর বয়সী দুই শিশুসহ আরও ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযানে এই অলৌকিক সাফল্যের পরও দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।

গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় ভেনেজুয়েলা। এতে প্রায় ৮০০ ভবন ধসে পড়ে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন।

দুর্যোগের পর জীবন বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘৭২ ঘণ্টার সময়সীমা’ পেরিয়ে এখন পঞ্চম রাত চলছে। তা সত্ত্বেও উদ্ধারকারীরা আশা ছাড়ছেন না। মেক্সিকো, স্পেন, কাতার, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ৩৯টি আন্তর্জাতিক উদ্ধারকারী দলের প্রায় দুই হাজার কর্মী, অনুসন্ধানী কুকুর এবং বিশেষ ড্রোন নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ভারী যন্ত্রপাতির অভাবে অনেক জায়গায় স্বজনরা খালি হাতেই কংক্রিট সরিয়ে প্রিয়জনদের খোঁজার চেষ্টা করছেন। অনেক এলাকা থেকে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে সরকারের পক্ষ থেকে উদ্ধারকাজে সমন্বয়হীনতা ও যাতায়াত অনুমতির বিলম্বের কারণে মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী কিছু পরিবার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com