সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত: পুলিশের উচ্চপর্যায়ে ব্যাপক রদবদল! অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নকআউটে আজ ব্রাজিল বনাম নরওয়ে: সুপারকম্পিউটারের পূর্বাভাসে কে এগিয়ে? ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম নেত্রকোনার তরুণ তানভীর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ পিয়া, সোমা ইসলাম ও আনিস আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গোল্ডেন বুটের রেসে মেসিকে ছুঁলেন এমবাপে, টাইব্রেকার সমীকরণে কে এগিয়ে? জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ঢাকার আকাশ মেঘলা, দেশের ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস ও ১ নম্বর সতর্ক সংকেত
পিয়া, সোমা ইসলাম ও আনিস আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

পিয়া, সোমা ইসলাম ও আনিস আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম এবং মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই অভিযোগটি দায়ের করেন। অভিযুক্ত অন্য তিনজন হলেন—সাবেক ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং অভিনেত্রী তুষ্টি। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে কটাক্ষ, তুচ্ছতাচ্ছিল্য এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালিয়েছেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সাইবার ও সামাজিক যোগাযোগমাধ্যম সংশ্লিষ্ট হওয়ায় পর্যালোচনার পর প্রয়োজনে সাইবার ইউনিটেও পাঠানো হতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com