রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) নিয়োগের পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার পদায়ন করা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জে এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহী রেঞ্জের বিদায়ী ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে পাঠানো হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)। প্রশাসনিক গতিশীলতা ও জনশৃঙ্খলা রক্ষা করতেই এই রদবদল আনা হয়েছে বলে জানা গেছে।