মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন স্কালোনি ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল, নতুন সমীকরণের আভাস সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই শূন্য, কোন নির্বাচন আগে হবে? রাজধানীর লেক দূষণমুক্ত করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তরুণদের স্পেন নাকি রোনালদোর পর্তুগাল? কে হাসবে শেষ ষোলোর মহারণে! মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার বন্দরে ৩ নম্বর সতর্কতা ইরানের জন্য ২০টি শক্তিশালী সু-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত করল রাশিয়া এটাই আমার শেষ বিশ্বকাপ’—স্পেন ম্যাচের আগে রোনালদোর আবেগঘন ঘোষণা! মায়ের হাতের রান্না মানুষের এত প্রিয় হয় কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও নীতি বদলাবে না ইরান: গালিবাফ
সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই শূন্য, কোন নির্বাচন আগে হবে?

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই শূন্য, কোন নির্বাচন আগে হবে?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার মানসিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) । সোমবার (৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আরএফইডি আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনাররা এই তথ্য জানান। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান বর্তমানে শূন্য। আইনি বাধ্যবাধকতা ও বাস্তবতার নিরিখে উপজেলা পরিষদ গঠনের আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন হওয়া বেশি যৌক্তিক, কারণ ইউপি ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধিরাই উপজেলার সদস্য হন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সাথে আলোচনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে।

কমিশনার মাছউদ আরও জানান, স্থানীয় সরকারের সীমানা জটিলতা দ্রুত নিরসনের জন্য সরকারকে চিঠি দেওয়া হবে। এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রাক-প্রস্তুতি, আচরণবিধি সংশোধন ও সীমানা নির্ধারণের সমন্বয় কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। একটি সুষ্ঠু ও সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সপ্তাহ থেকে এ বিষয়ে নিয়মিত আপডেট দেওয়া হবে ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com