বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা! আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমছে ৩ হাজার টাকারও বেশি! হরমুজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ট্রাম্প আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যুগান্তকারী কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর। মেসির সামনে এবার ফন্টেইনের ৬৮ বছরের পুরনো ‘অক্ষত’ রেকর্ড ভাঙার মিশন! চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, পটুয়াখালীতে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগ! শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায়, তবুও ফিফা থেকে শত শত কোটি টাকা পাচ্ছে মিশর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট: হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ! নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র
শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নাটকীয় জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। তবে মাঠের এই সাফল্যের আনন্দের মাঝেই বড় এক ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা—হারিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

মিশরের বিপক্ষে জিতলেও প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে লাইভ ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে ফ্রান্স। বর্তমানে ফ্রান্সের পয়েন্ট ১৯২৫.৮৬, আর মাত্র ০.৭১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। ১৯১২.৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে এই লাইভ র‌্যাঙ্কিং প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। যেহেতু ফ্রান্স ও আর্জেন্টিনা—দুই দলই এখনও শিরোপার লড়াইয়ে টিকে আছে, তাই কোয়ার্টার ফাইনালের ফলেই আবারও শীর্ষস্থানে পরিবর্তন আসতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com