বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা! আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমছে ৩ হাজার টাকারও বেশি! হরমুজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ট্রাম্প আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যুগান্তকারী কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর। মেসির সামনে এবার ফন্টেইনের ৬৮ বছরের পুরনো ‘অক্ষত’ রেকর্ড ভাঙার মিশন! চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, পটুয়াখালীতে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগ! শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায়, তবুও ফিফা থেকে শত শত কোটি টাকা পাচ্ছে মিশর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট: হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ! নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র
আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যুগান্তকারী কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর।

আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যুগান্তকারী কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর।

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদানসহ সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরণ করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন এবং পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত মেলা পরিদর্শন করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের প্রথম জাতীয় বন নীতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯৪ সালের জাতীয় বৃক্ষমেলার ধারাবাহিকতায় এই বনায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, যা পর্যবেক্ষণে ড্রোন ও জিআইএস প্রযুক্তি ব্যবহার করা হবে। দেশব্যাপী জেলা-উপজেলায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ৩.৫ লক্ষাধিক নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com