বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা! আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমছে ৩ হাজার টাকারও বেশি! হরমুজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ট্রাম্প আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যুগান্তকারী কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর। মেসির সামনে এবার ফন্টেইনের ৬৮ বছরের পুরনো ‘অক্ষত’ রেকর্ড ভাঙার মিশন! চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, পটুয়াখালীতে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগ! শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায়, তবুও ফিফা থেকে শত শত কোটি টাকা পাচ্ছে মিশর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট: হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ! নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র
আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমছে ৩ হাজার টাকারও বেশি!

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমছে ৩ হাজার টাকারও বেশি!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হবে। চলতি বছর এ নিয়ে মোট ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪৪ বারই দাম কমানো হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ২৯২ টাকা কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি পড়বে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২,৮৫৮ টাকায় পাওয়া যাবে। বাজুস স্পষ্ট করেছে, অলঙ্কারের মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের থেকে আলাদা ভ্যাট নেওয়া যাবে না, তবে নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com