শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে ও সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে পটুয়াখালীতে টানা ছয়দিন ধরে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাত ব্যাহত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। একই সঙ্গে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফলে দুশ্চিন্তায় দিন কাটছে স্থানীয় মৎস্য ও সবজি চাষিদের। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।