রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
তরুণদের সম্ভাবনাই সমৃদ্ধ বাংলাদেশের মূল শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণদের সম্ভাবনাই সমৃদ্ধ বাংলাদেশের মূল শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন-অভিযাত্রার অন্যতম প্রধান লক্ষ্য হলো তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তর করা। এ উদ্দেশ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত করে সরকার বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’র কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রধান শক্তি হলো আজকের তরুণ প্রজন্ম। তারা যেন দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে সক্ষমতার স্বাক্ষর রাখতে পারে, সে লক্ষ্যে যুগোপযোগী কর্মমুখী পরিবেশ তৈরি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব ও অপুষ্টি তরুণদের বিকাশের বড় বাধা। এসব প্রতিরোধে প্রজনন স্বাস্থ্যসেবা ও জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিটি তরুণ-তরুণী সমান সুযোগ পেলে তারাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com