রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
মেসিকে দেখে মনে হয় ১৯ বছরের তরুণ: স্পেনের কোচ

মেসিকে দেখে মনে হয় ১৯ বছরের তরুণ: স্পেনের কোচ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ক্যারিয়ারের শেষভাগে এসেও চলতি বিশ্বকাপে নিজের প্রাণশক্তি, সৃজনশীলতা ও অনবদ্য পারফরম্যান্সে ফুটবলবিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এই বয়সেও তাঁর এমন প্রভাব সব ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এবার আলবিসেলেস্তে অধিনায়কের প্রশংসায় মেতেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “লিওনেল মেসিকে দেখে মনে হয় তাঁর বয়স মাত্র ১৯ বছর। তিনি কখনো ক্লান্ত হন না, তাঁর জয়ের ক্ষুধা কখনো ফুরায় না। তরুণ ফুটবলারদের জন্য তিনি এক অনুকরণীয় উদাহরণ।” মেসির কারিগরি দক্ষতা ও অদম্য লড়াইয়ের মানসিকতা তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেন তিনি।

গোল করা, অ্যাসিস্ট কিংবা মাঠের নেতৃত্ব—সব ক্ষেত্রেই আর্জেন্টিনার প্রধান ভরসা আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। প্রশংসার জোয়ারের মাঝেই মেসির পুরো মনোযোগ এখন কোয়ার্টার ফাইনালের দিকে, যেখানে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com