রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
রুদ্ধশ্বাস লড়াইয়ে সুইজারল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা!

রুদ্ধশ্বাস লড়াইয়ে সুইজারল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতা থাকার পর, অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের জোড়া গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তারা। এ নিয়ে ইতিহাসে ষষ্ঠবার এবং টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে জায়গা করে নিল তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটেই লিওনেল মেসির কর্নার থেকে হেডে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ৭২ মিনিটে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৪ মিনিটে ২৫ গজ দূর থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন হুলিয়ান আলভারেজ। এরপর অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্তিনেজ গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com