শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com