শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোনায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত শ্রদ্ধা আর ভালোবাসায় নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস, চঞ্চলের ট্রোল থেকে পূর্ণিমা-নাদিয়ার গর্জন! অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ বছর পর কি ইতিহাস ফেরাবে স্পেন? ২০১০-এর ছায়ায় ফাইনালে ‘লা রোজা’! উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান? ৫০০ রুপি থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কমল হাসান যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই হিরো মেসি! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা
উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান?

উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত ‘স্বাধীনতার ঘোষণা’ ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’ নামের একটি অনলাইন বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রদেশটির ৮৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে এবং বেলুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং পাকিস্তান সরকারও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

গত দুই দশক ধরে চলা সশস্ত্র বিদ্রোহের কারণে বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম নাজুক। চলতি জুলাই মাসে হামলা-পাল্টা হামলার মাত্রা আরও বেড়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, গত ৬ জুলাই থেকে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৪২ জন পুলিশ ও সেনাসদস্য নিহত হয়েছেন, যার মধ্যে ৭ জুলাই মাঙ্গি ড্যাম এলাকাতেই প্রাণ হারান ২৭ জন পুলিশ। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘শাবান’ নামে বড় অভিযান শুরু করলে শতাধিক বিদ্রোহী নিহত হয় বলে দাবি করা হয়।

এই উত্তেজনার মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়া বিবৃতিতে দাবি করা হয়েছে, নতুন এই রাষ্ট্র ইতোমধ্যে নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সংগীত, মুদ্রা (‘বেলুচি ফালুস’) এবং প্রশাসনিক কাঠামো চালু করেছে। এমনকি ১৫০টির বেশি গ্যাসক্ষেত্র ও বিপুল খনির নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ২০২৬ সালের মধ্যে পাঁচ লাখ সদস্যের নিজস্ব সামরিক বাহিনী গঠনের লক্ষ্যও জানানো হয়েছে সেখানে।

অন্যদিকে, বেলুচ নেতা মির ইয়ার বেলুচ এক সাক্ষাৎকারে দাবি করেছেন, শুধু সশস্ত্র যোদ্ধারাই নয়, সাধারণ মানুষও এখন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং সেনাবাহিনী ক্রমশ বিমানবাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই ঘটনা পাকিস্তানের জন্য নতুন কোনো ভৌগোলিক চ্যালেঞ্জ নাকি কেবলই অনলাইন প্রচারণা, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com