শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোনায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত শ্রদ্ধা আর ভালোবাসায় নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস, চঞ্চলের ট্রোল থেকে পূর্ণিমা-নাদিয়ার গর্জন! অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ বছর পর কি ইতিহাস ফেরাবে স্পেন? ২০১০-এর ছায়ায় ফাইনালে ‘লা রোজা’! উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান? ৫০০ রুপি থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কমল হাসান যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই হিরো মেসি! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা
আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস, চঞ্চলের ট্রোল থেকে পূর্ণিমা-নাদিয়ার গর্জন!

আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস, চঞ্চলের ট্রোল থেকে পূর্ণিমা-নাদিয়ার গর্জন!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের আটলান্টায় হাড়কাঁপানো শীতে বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে দুই দলের ফিজিক্যাল ফুটবল দর্শকদের কিছুটা হতাশ করলেও দ্বিতীয়ার্ধের নাটকীয়তা সব পুষিয়ে দিয়েছে।

খেলার ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের জাদুকরি গোল আর্জেন্টিনাকে সমতায় ফেরায়। এরপর যোগ করা সময়ে (৯০+২ মিনিট) লাওতারো মার্তিনেজের লক্ষ্যভেদ আলবিসেলেস্তেদের ফাইনাল নিশ্চিত করে। মাত্র সাড়ে ৬ মিনিটের ঝড়ে ম্যাচ ছিনিয়ে নিয়ে বিশ্বকে চমকে দেয় লিওনেল মেসির দল।

আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ে উল্লাসে মেতেছে দেশের শোবিজ অঙ্গন। অভিনেতা চঞ্চল চৌধুরী হ্যারি কেইন ও মৌসুমীর একটি মজার ট্রোল ছবি শেয়ার করে লিখেছেন, “বিজয় উদযাপন পরে করো, যারা পরাজিত তাদের আগে সান্ত্বনা দাও!” কট্টর মেসি ভক্ত চিত্রনায়িকা পূর্ণিমা উল্লাস প্রকাশ করে লিখেছেন, “চ্যাম্পিয়নদের পাশে… শেষ একটি লড়াই অপেক্ষা করছে!”

অভিনেত্রী নাদিয়া আহমেদ প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে লিখেছেন, “কোনো তাবিজ, কুফা খাটবে না। সেকেন্ড হাফে সব বদ নজর কাটিয়ে খেলায় ব্যাক করেছে।” এছাড়া শাহনাজ খুশী, ফারজানা চুমকী, তৌসিফ মাহবুব, তানজিকা আমিন, ইরফান সাজ্জাদ ও কেয়া পায়েলের মতো তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ও মেসির বন্দনায় মেতে উঠেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com