শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোনায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত শ্রদ্ধা আর ভালোবাসায় নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস, চঞ্চলের ট্রোল থেকে পূর্ণিমা-নাদিয়ার গর্জন! অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ বছর পর কি ইতিহাস ফেরাবে স্পেন? ২০১০-এর ছায়ায় ফাইনালে ‘লা রোজা’! উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান? ৫০০ রুপি থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কমল হাসান যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই হিরো মেসি! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা
ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২৭, আশঙ্কাজনক ৮

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২৭, আশঙ্কাজনক ৮

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন পুরুষ। এ ঘটনায় দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (১২ জুলাই) মধ্যরাতের পর ব্যাংককের চাতুচাক জেলার ‘রং বিয়ার না লাত প্রাও’ নামের বারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভেন্যুতে থাকা এক সংগীতশিল্পী জানান, মঞ্চের কাছের একটি প্রধান কাট-আউট সুইচে প্রথমে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে পুরো ভবনে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, আগুন লাগার পর বের হওয়ার পথ না পেয়ে অনেকেই টয়লেটে আশ্রয় নেন এবং সেখানেই বেশিরভাগ মানুষের মরদেহ পাওয়া যায়। ব্যাংককের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সুরিয়াচাই রাভিওয়ান জানান, প্রাথমিক আলামত অনুযায়ী বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।

ব্যাংককের গভর্নর চাটচার্ট সিট্টিপুন্ট ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বারের ছাদে থাকা অত্যন্ত দাহ্য অভ্যন্তরীণ সাজসজ্জার সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া জরুরি বহির্গমন পথটি আসবাবপত্র দিয়ে আটকে থাকায় মানুষ সময়মতো বের হতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com