শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোনায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত শ্রদ্ধা আর ভালোবাসায় নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস, চঞ্চলের ট্রোল থেকে পূর্ণিমা-নাদিয়ার গর্জন! অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ বছর পর কি ইতিহাস ফেরাবে স্পেন? ২০১০-এর ছায়ায় ফাইনালে ‘লা রোজা’! উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান? ৫০০ রুপি থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কমল হাসান যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই হিরো মেসি! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, ককটেল বিস্ফোরণ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

খুলনায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাতে তারা পার্কের পাশে বসে কথা বলছিলেন। এ সময় হঠাৎ আসা দুই যুবক তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি চেয়ারে বিদ্ধ হয় এবং এর স্প্রিন্টারের আঘাতে সাংবাদিক আওয়াল সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৫ জুলাই) বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে, এই ঘটনার কিছু আগে রাত ১১টার দিকে নগরীর নূরনগর মোড়ের বিশ্বাস পাড়ায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com