শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের ২০২৭ সালের তালিকা প্রকাশ পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন এ সপ্তাহের রাশিফল (১৪-২০ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে যুক্তরাজ্যে নাহিদ ইসলাম সাফ চ্যাম্পিয়নশিপ: দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির ১২৯ যাত্রী নিয়ে ডুবল প্রমোদতরি, হাসপাতালে ৩২ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবনদর্শন এবং শান্তির শিক্ষাকে স্মরণ করতে দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপলক্ষে আজ (২৬ আগস্ট) সারাদেশে সরকারি ছুটি রয়েছে।

পবিত্র এ দিবসটি উদযাপনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারি পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মহানবী (সা.)-এর কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে চলছে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও দরুদ পাঠ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন সত্য, ন্যায়, ক্ষমা ও মানবিক মূল্যবোধের সর্বোত্তম শিক্ষা দেয়। তাঁর এই শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com