শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের ২০২৭ সালের তালিকা প্রকাশ পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন এ সপ্তাহের রাশিফল (১৪-২০ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে যুক্তরাজ্যে নাহিদ ইসলাম সাফ চ্যাম্পিয়নশিপ: দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির ১২৯ যাত্রী নিয়ে ডুবল প্রমোদতরি, হাসপাতালে ৩২ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি
ইবাদত করেও হতে পারেন নিঃস্ব, যদি কষ্ট দেন অন্যকে

ইবাদত করেও হতে পারেন নিঃস্ব, যদি কষ্ট দেন অন্যকে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মানুষের মনে আঘাত দেওয়া বা অন্যায়ভাবে কষ্ট দেওয়া ইসলামে অত্যন্ত গুরুতর অপরাধ। কথা, আচরণ কিংবা কাজের মাধ্যমে কাউকে আঘাত করা শুধু সামাজিক সম্পর্কেরই ক্ষতি করে না; বরং পরকালে কঠিন জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করায়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—

‘যারা মুমিন পুরুষ ও নারীদের কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয়, তারা অবশ্যই অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।’ (সূরা আল-আহযাব: ৫৮)

কথার আঘাত ও অসম্মান

মানুষকে কষ্ট দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো মুখ। গালি, কটূক্তি, তুচ্ছজ্ঞান বা উপহাস মানুষের মনে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন—

‘মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সঙ্গে লড়াই করা কুফরি।’ (সহিহ বুখারি: ৪৮, সহিহ মুসলিম: ৬৪)

গীবত, অপবাদ ও উপহাসের নিষেধাজ্ঞা

কারও অনুপস্থিতিতে তার অপছন্দনীয় সত্য বিষয় বলা ‘গীবত’ এবং অসত্য অভিযোগ তোলা ‘অপবাদ’। পবিত্র কোরআনে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজের সঙ্গে তুলনা করা হয়েছে (সূরা আল-হুজুরাত: ১২)। একইভাবে কারও চেহারা, দুর্বলতা বা ত্রুটি নিয়ে হাসাহাসি করাও কঠোরভাবে নিষিদ্ধ (সূরা আল-হুজুরাত: ১১)।

চোগলখুরীর পরিণতি

একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বিবাদ সৃষ্টি করা কবিরা গুনাহ। রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট ঘোষণা করেছেন—

‘চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ বুখারি: ৬০৫৬, সহিহ মুসলিম: ১০৫)

ইবাদত সত্ত্বেও নিঃস্ব হওয়ার ঝুঁকি

হাদিস অনুযায়ী, বান্দার হক নষ্ট করলে নামাজ-রোজার মতো বড় বড় আমল থাকা সত্ত্বেও মানুষ পরকালে চূড়ান্ত নিঃস্ব হতে পারে। রাসুলুল্লাহ (সা.) জানান, যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে, কিয়ামতের দিন তার নেক আমল পাওনাদারদের দিয়ে দেওয়া হবে। একপর্যায়ে নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে (সহিহ মুসলিম: ২৫৮১)।

কারও হৃদয় ভেঙে দেওয়া সহজ হলেও সেই ক্ষত মোছা অত্যন্ত কঠিন। তাই কথা বলা ও আচরণের ক্ষেত্রে সংযমী হওয়া এবং অন্যের অনুভূতি ও অধিকারের প্রতি যত্নবান হওয়াই একজন প্রকৃত মুমিনের মূল বৈশিষ্ট্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com