বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২০টির বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়।
নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং কারা এর পেছনে জড়িত তা তদন্ত করা হচ্ছে। অভিযান ও নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানানো হবে।