বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে ২৩ সদস্যের নতুন সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত পাঁচ ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুইজন উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পাবেন।