বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ। সোমবার সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে থমাস ডুলির শিষ্যরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে ‘এ’ গ্রুপের তলানিতে থাকা বাংলাদেশের জন্য এখন টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে।

এই ম্যাচে জামাল ভূঁইয়া, জিসান ইউসুফ, সুকি ও মোরসালিনকে নিয়ে শুরুর একাদশে চারটি পরিবর্তন আনেন কোচ। তবে প্রথমার্ধে সিঙ্গাপুরের স্পষ্ট প্রাধান্য ছিল। ম্যাচের ৩৫তম মিনিটে আব্দুল্লাহ নুরের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে সিঙ্গাপুরকে এগিয়ে নেন স্টেয়ার্ট।

বিরতির পর আক্রমণ বাড়িয়ে সমতায় ফেরার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ৬৪তম মিনিটে শমিত সোম এবং ৭৯তম মিনিটে ফাহমিদুলের ক্রসে রাকিবের নেওয়া হেড সিঙ্গাপুরের গোলরক্ষক আটকে দিলে আর গোল পাওয়া হয়নি। আগামী ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com