বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
না খেলে সেমিফাইনালে উঠল বাংলাদেশও

না খেলে সেমিফাইনালে উঠল বাংলাদেশও

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বৃষ্টির কারণে মাঠে বল না গড়ালেও আইসিসি (ICC) র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

আজ মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা আগেই বাতিল ঘোষণা করেন গেমস কর্তৃপক্ষ। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেন, ম্যাচ বাতিলের সিদ্ধান্তের পর দল স্টেডিয়ামে যায়নি। টানা বৃষ্টির কারণে শ্রীলঙ্কা, নেপাল ও নারী ক্রিকেট দলের ম্যাচসহ বেশ কয়েকটি খেলা পণ্ড হয়েছে।

আগামী ১ অক্টোবর সকাল ৯টায় সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। তবে আবহাওয়া উন্নতি না হলে সেমিফাইনাল ম্যাচটিও বাতিল হতে পারে। সে ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান সরাসরি ফাইনালে চলে যাবে এবং বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামতে হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com