বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনা মামলায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। দুই দফা মোট ৮ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, ন্যাম ভবনের ফ্ল্যাটে প্রথম স্ত্রীর পাশাপাশি থাকা মরিয়মকে মাঝে মাঝে ঘরের পাশের বারান্দায় ঘুমাতে হতো। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে গাজী নজরুল বৈবাহিক ও পারিবারিক বিষয়ে তথ্য দিলেও আত্মহত্যায় প্ররোচনার সুনির্দিষ্ট বিষয়ে বিস্তারিত মুখ খোলেননি।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নৈতিক স্খলনের অভিযোগে ইতোমধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।