বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আকাশপথ ব্যবহারের জটিলতা কাটিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির চালান অবশেষে বাংলাদেশে আসছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মোট সাতটি চার্টার্ড ফ্লাইটে এই জ্বালানি দেশে পৌঁছাবে।

এর আগে সংশ্লিষ্ট দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতিজনিত জটিলতায় গত ২৪ সেপ্টেম্বরের নির্ধারিত ফ্লাইটটি স্থগিত করা হয়েছিল। বাধা দূর হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহেই ইউরেনিয়ামের প্রথম চালান দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে। এবার মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি আসবে, যার মধ্যে দ্বিতীয় ইউনিটের পাশাপাশি প্রথম ইউনিটের কিছু প্রয়োজনীয় জ্বালানিও থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিটের ইউরেনিয়াম দেশে এসেছিল। ২,৪০০ মেগাওয়াট ক্ষমতার এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে, যেখানে আন্তর্জাতিক নিরাপত্তার সব মানদণ্ড মেনে জেনারেশন থ্রি প্লাস ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com