বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
বাবার মুখে সুরিয়ার প্রেমকাহিনি

বাবার মুখে সুরিয়ার প্রেমকাহিনি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সম্প্রতি বিয়ের ২০তম বার্ষিকী উদযাপন করেছেন তামিল সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। সম্প্রতি সুরিয়ার বাবা ও প্রবীণ অভিনেতা শিবকুমার এই সফল তারকা জুটির প্রেম ও নিখাদ দাম্পত্য জীবনের গল্প প্রকাশ্যে এনেছেন।

শিবকুমার জানান, জ্যোতিকাকে বিয়ের বিষয়ে অনড় সুরিয়া চার বছর অপেক্ষা করেছিলেন। ১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপার’ সিনেমার সেটে তাদের প্রথম দেখা হলেও ২০০৩ সালের সুপারহিট ‘কাখা কাখা’ সিনেমার শুটিং চলাকালে তাদের প্রেম গাঢ় হয়। এরপর পরিবারের সম্মতি নিয়ে ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বিয়ের পর নিজ ক্যারিয়ার সাময়িক স্থগিত রেখে চেন্নাইয়ে সুরিয়ার যৌথ পরিবারেই ১৮ বছর কাটান মুম্বাইয়ের মেয়ে জ্যোতিকা। কাজের প্রতি নিষ্ঠা, তামিল ভাষা শেখার চেষ্টা ও নম্র আচরণের মাধ্যমে তিনি সহজেই পরিবারটির মন জয় করে নেন। বর্তমানে এই সুখী দম্পতির ‘দিয়া’ ও ‘দেব’ নামে দুটি সন্তান রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com