শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
নেপালি সাগর কলার আবাদে আসিফের ভাগ্যবদল

নেপালি সাগর কলার আবাদে আসিফের ভাগ্যবদল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্বল্প খরচ, অধিক লাভ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম থাকায় কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে ‘নেপালি সাগর’ জাতের কলা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. আসিফ আওয়াল উৎস। টাঙ্গাইলের মধুপুর থেকে চারা এনে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা গ্রামে ২৫ বিঘা জমিতে এ জাতের কলার আবাদ শুরু করেন তিনি। প্রথমবার চাষ করেই বিনিয়োগের দ্বিগুণ লাভ অর্জন করে তিনি স্থানীয় তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর এই সাফল্য দেখে এলাকার অন্যান্য যুবকেরাও এখন নেপালি সাগর জাতের কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উদ্যোক্তা আসিফ জানান, নেপালি সাগর জাতের কলা আকারে বড়, সুস্বাদু এবং দেখতে আকর্ষণীয় হওয়ায় রাজধানী ঢাকাসহ সারাদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবং একবার চারা রোপণ করে বছরে তিনবার ফলন পাওয়া যাওয়ায় এতে লাভ অনেক বেশি। ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা পলি জানান, আসিফের সাফল্য নজরকাড়া। ভেড়ামারার চাহিদা মেটানোর পাশাপাশি তাঁর উৎপাদিত কলা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। কলায় কার্বাইড বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার পরামর্শসহ উপজেলা কৃষি বিভাগ থেকে তাঁকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com