শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় আটক রাজুকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নতুন তথ্য

তাজমিন হত্যা মামলায় আটক রাজুকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নতুন তথ্য

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে নতুন মোড় এসেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাজমীনের কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানান, প্রায় তিন মাস আগে ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমীনের সঙ্গে তার পরিচয় হয়। গত ৪ অক্টোবর মায়ের সঙ্গে মনোমালিন্য করে তাজমীন বাড়ি থেকে বের হন। পরে রাজু তাকে বিকাশে ৫০০ টাকা পাঠিয়ে কক্সবাজারে আসতে বলেন। ৬ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজারের একটি আবাসিক হোটেলে ‘তানজু আক্তার’ ছদ্মনাম ও ভুয়া বয়স ব্যবহার করে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন তারা। সেখানে এক রাত অবস্থানের পর তাজমীনকে একটি গাড়িতে তুলে দেন রাজু।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার থেকে ফিরে গভীর রাতে কুমিল্লায় পৌঁছানোর পর বাসায় ঢুকতে না পেরে তাজমীন একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় থাকাকালেও তাজমীন রাজুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করছিলেন এবং চালকের বিবরণও দিয়েছিলেন। রাত দেড়টার দিকে তাজমীনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপরই সে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়। আটক রাজুকে আরও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা থেকে আসা মামলার তদন্তকারী দলের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com