বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম, ভরি কত? উত্তরার সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: সড়কে যান চলাচল বন্ধ উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের মিরপুরে প্রকাশ্যে পোশাককর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে সক্ষম।’

দেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।

গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান আশ্বস্ত করেন যে, সহায়তার অভাবে যেন কোনো তরুণের উদ্ভাবনী প্রতিভা হারিয়ে না যায়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। নিজস্ব প্রযুক্তি ও গবেষণার সক্ষমতা বাড়িয়ে মহাকাশবিজ্ঞানে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com