বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম, ভরি কত? উত্তরার সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: সড়কে যান চলাচল বন্ধ উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের মিরপুরে প্রকাশ্যে পোশাককর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাতটি জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মোতায়েনকৃত জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ২৭ প্লাটুন বিজিবি রয়েছে গোপালগঞ্জ জেলায়। এ ছাড়া ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, ফরিদপুর জেলায় ৩ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com