বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের মিরপুরে প্রকাশ্যে পোশাককর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২৪-এর মতো সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী ৫ উইকেট হারিয়ে শতরান বাংলাদেশের, আলোক স্বল্পতায় বন্ধ খেলা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি কয়েকজন বিচারপতি নিয়মিত গোপন বৈঠক করেন, অভিযোগ আইনজীবী ফোরামের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সাহস পাবে না ‘আমি আপনাকে এখনো ভালোবাসি, বিদায়ী ফোনালাপে নেতানিয়াহুকে বলেছিলেন বাইডেন বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক
কয়েকজন বিচারপতি নিয়মিত গোপন বৈঠক করেন, অভিযোগ আইনজীবী ফোরামের

কয়েকজন বিচারপতি নিয়মিত গোপন বৈঠক করেন, অভিযোগ আইনজীবী ফোরামের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সুপ্রিম কোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে চিহ্নিত কয়েকজন বিচারপতি এখনো সক্রিয় রয়েছেন এবং তারা নিয়মিত বিকেলে গোপন বৈঠক করছেন বলে অভিযোগ তুলেছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনটির দাবি, প্রতিদিন বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের ‘বিজয় একাত্তর’ ভবনের একটি কক্ষে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব অভিযোগ করেন ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

বিচারাঙ্গনের ভেতরেই ফ্যাসিবাদের অনুসারীরা অবস্থান করছেন দাবি করে গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘সরষের মধ্যে ভূত রয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বারবার এ বিষয়ে সতর্ক করেছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে সংশ্লিষ্ট বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আপা হেলিকপ্টারে করে পালিয়েছে। আপনারা কিন্তু নৌকা, রিকশা কোনোটাই পাবেন না।’

বক্তব্যে ওই বিচারপতিদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে ফোরামের এই নেতা আরও বলেন, গত ১৭ বছর ধরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিচারাঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কথা বলে আসছে। এখন তাদের দল ক্ষমতায়; তারা ইশারা দিলে আদালত চত্বরের বাইরেও সংশ্লিষ্ট বিচারপতিরা বাসায় পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে বা থাকতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলীসহ সংগঠনের অন্যান্য আইনজীবীরা অংশ নেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com