বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের মিরপুরে প্রকাশ্যে পোশাককর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২৪-এর মতো সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী ৫ উইকেট হারিয়ে শতরান বাংলাদেশের, আলোক স্বল্পতায় বন্ধ খেলা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি কয়েকজন বিচারপতি নিয়মিত গোপন বৈঠক করেন, অভিযোগ আইনজীবী ফোরামের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সাহস পাবে না ‘আমি আপনাকে এখনো ভালোবাসি, বিদায়ী ফোনালাপে নেতানিয়াহুকে বলেছিলেন বাইডেন বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক
৫ উইকেট হারিয়ে শতরান বাংলাদেশের, আলোক স্বল্পতায় বন্ধ খেলা

৫ উইকেট হারিয়ে শতরান বাংলাদেশের, আলোক স্বল্পতায় বন্ধ খেলা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জোহানেসবার্গ টেস্টে ইনিংস হারের শঙ্কা এখনো কাটেনি বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে দলীয় সংগ্রহ একশ পার হলেও ইনিংস পরাজয় এড়াতে এখনো ৫৭ রান প্রয়োজন টাইগারদের।

চতুর্থ দিনের শেষ সেশনে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। ক্রিজে অপরাজিত আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম (৫*) ও লিটন দাস (১২*)।

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ১২ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি; দলীয় ৪৩ রানে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন ও তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মারা মাহফিজুল এদিন বেশ কয়েকবার জীবন পেয়ে ৩২ রান করেন, তবে সাইমন হারমারের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। অন্যদিকে, আগের তিন ইনিংসে টানা ফিফটি করা তাওহীদ হৃদয় কাগিসো রাবাদার বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৩ রানে বিদায় নিলে চরম বিপদে পড়ে সফরকারীরা।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে ৫৫৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা, যার ফলে প্রথম ইনিংসেই ১৫৭ রানের বড় লিড পায় স্বাগতিকরা। এখন ম্যাচের পঞ্চম ও শেষ দিনে মুশফিক ও লিটনের ব্যাটের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com